• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদাতের জামিন নামঞ্জুর

ক্রিকেটার-শাহাদাতের-স্ত্রী-400x267ঢাকা : শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন উভয় পক্ষের শুনানি শেষে এ জামিন নামঞ্জুর করেন।

এ সময় আদালতে ক্রিকেটার শাহাদাতের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট তুহিন হাওলাদার। জামিনের বিরোধিতা করে শুনানি করেন মহানগর পিপি আবদুল্লাহ আবু।

এর আগে ১৩ অক্টোবর তিন দিনের রিমান্ড শেষে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম।

গৃহকর্মী মাহফুজা আক্তার ওরফে হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে গত মাসের শুরুর দিকে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। মামলাটি করেন খন্দকার মোজাম্মেল হক।

বাদী খন্দকার মোজাম্মেল হক জানান, কালশীর সাংবাদিক কলোনি এলাকা থেকে মাহফুজাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যান তিনি। শিশুটির কেউ না থাকায় তিনি বাদী হয়ে শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় সাত মাস আগে কাজে যোগ দেয় মাহফুজা। শাহাদাত ও তার স্ত্রী প্রায়ই তাকে মারধর করতেন, গরম খুন্তির ছ্যাঁকা দিতেন।

ঘটনার পর মাহফুজা পুলিশের কাছে অভিযোগ করে, শাহাদাত ও তার স্ত্রী তাকে মারধর করে আহত করেন। একপর্যায়ে দরজা খোলা পেয়ে সে বাসা থেকে বের হয়ে যায় এবং কালশী এলাকায় এসে অসুস্থ হয়ে পড়ে।

মাহফুজার বাবার নাম আরব আলী ও মা পেয়ারা বেগম। বাড়ি জামালপুর।

শিশুগৃহকর্মীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্য ওরফে নিত্য শাহাদাতও বর্তমানে কারাগারে আছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ