• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

পরীক্ষা দিতে বাস চুরি

168532_1সিসি ডেস্ক: শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। বিষয় গণিত। এই পরীক্ষা দিতে গিয়ে হাই স্কুল পড়ুয়া এক ছাত্র ঘটিয়ে বসেছে এক কাণ্ড। সে নিজেই একটি বাস চুরি করে পরীক্ষা দিতে রওয়ানা হয়। কিন্তু পথে বেরসিক পুলিশ তার গতিরোধ করে সিগন্যাল পয়েন্টে। এতে ফাঁস হয়ে যায় সব। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের। সেখানকার ওই ছাত্রের নাম লি-অ্যান এডোনিস। তার বয়স ২০ বছর। পরীক্ষার দিন বাড়ি থেকে বের হয়ে সে যখন কোন গাড়ি পাচ্ছিল না তখন অকস্মাৎ একটি বাস দেখতে পায় দাঁড়ানো অবস্থায়। অ্যাডোনিসের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে ওই বাসে উঠে চালকের আসনে দেখতে পায় চাবি। অমনি আর দেরি না করে চালানো শুরু করে। সঙ্গে যোগ দেয় অন্য শিক্ষার্থীরা। তারা জানে অ্যাডোনিস বাস চালাতে জানে। ব্যস তার ওপর ভর করে তারাও সঙ্গী হয়। কিন্তু কিছুদূর যাওয়ার পর ট্রাফিক পুলিশ তাকে থামায়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে বাস চুরি করে পরীক্ষা দিতে যাওয়ার কথা। পুলিশ তাকে শুধু শুধু ছেড়ে দেয় নি। তাকে ৫ হাজার র‌্যান্ড জরিমানা করে। এখানেই শেষ নয়, নালিশ যায় স্কুল পর্যন্ত। সেখানে শৃংখলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে অ্যাডোনিসের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ