• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ধোকাবাজির প্রতিশ্রুতি দাতাকে প্রতিহত করুন- খোকন

2সিসি নিউজ: প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে এ আশায় সৈয়দপুরের মানুষ ভোট দেয় কিন্তু নির্বাচিত হয়ে ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতির কথা ভুলে যায় নির্বাচিতরা। একই প্রতিশ্রুতি বারবার দিয়ে জনগণকে আর কতবার ধোকা দেবেন? ধোকাবাজদের দিন শেষ। এবারে সৈয়দপুরবাসী ধোকাবাজির প্রতিশ্রুতি দাতাকে প্রতিহত করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে। সিসি নিউজকে দেয়া সাক্ষাতকারে সৈয়দপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামীলীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন একথাগুলো বলেন।

সাখাওয়াৎ হোসেন বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে আ’লীগের সৈয়দপুর পৌর শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য রয়েছেন। অধ্যাপক হিসেবে দীর্ঘ ২৫ বছর থেকে সৈয়দপুর কলেজে কর্মরত রয়েছেন। তিনি জানান, পেশাগত জীবনে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিন বছর বরখাস্ত ছিলেন।

এছাড়াও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের (বাংলা হাই স্কুল) পরিচালনা কমিটির সদস্য, নীলফামারী চেম্বার অব কমার্সের এসোসিয়েট মেম্বার, সৈয়দপুর আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি, সৈয়দপুর জেলা বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী, স্থানীয় শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত স্মৃতিস্তম্ভ নির্মাণ পরিষদের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সদস্য হিসেবে রয়েছেন শিল্প সাহিত্য সংসদে।

সাখাওয়াৎ হোসেন বলেন, আমার বাবা স্বাধীনতা যুদ্ধের শহীদ ডা. শামসুল হকের আদর্শে মানুষ হয়েছি। অন্যায়ের সাথে আপোষ করিনা- অন্যায়কারী যদি আমার দলের হয়ে থাকে তার সাথেও না। তিনি অকপটে সিসি নিউজকে বলেন, সৈয়দপুরে দলের মধ্যে অনেক অন্যায়কারী দলের গুরুত্বপূর্ণ পদগুলো দখল করে আছে। তারা মুখে আ’লীগের কথা বললেও বাস্তবে আওয়ামী বিরোধী সংগঠনের সাথে জড়িত এবং ওইসব দলের নেতাকর্মীকে বিভিন্ন নির্বাচনে বিজয়ী করার ষড়যন্ত্রে লিপ্ত থাকে।

এক প্রশ্নের জবাবে অধ্যাপক খোকন বলেন, সৈয়দপুর শিক্ষা নগরী নয়- শিক্ষার পরিবেশ অর্জনকারী শহর। কারো ব্যাক্তিগত উদ্যোগে এটি গড়ে উঠেনি। গড়ে উঠেছে সৈয়দপুরের শিক্ষানুরাগী ব্যাক্তিদের সম্বলিত প্রচেষ্টায়। এ শহরের সমস্যা সম্পর্কে তিনি বলেন, দীর্ঘ দিনেও শহরের ভিতরে ট্রাক স্টার্নটি না সরানোর ফলে অনেক মানুষের প্রাণ অকালে ঝড়ে গেছে- যা সৈয়দপুরবাসী জানেন। অথচ এটি অন্যত্র নিয়ে যাওয়া হবে বলে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছে অনেকেই এবং তাদের মধ্যে অনেকেই নির্বাচিত হলেও সেই প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছে ইচ্ছেকরে। কারণ আগামী নির্বাচনে আবারো প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানানোর জন্য। শহরের প্রধান ড্রেনটিতে স্লাব না দেয়ায় ছোটখাট দুর্ঘটনা অহরহ ঘটছে। তিনি বলেন, স্লাব নির্মানের টাকা গেল কোথায়? ঢাকাগামী কোচের নিদ্দিষ্ট স্থান নির্ধারণ হয়নি এখনও। নেই অত্যাধুনিক একটি পৌর মার্কেট, নাজুক পরিস্থিতি কাঁচা বাজারে, গড়ে উঠেনি কেন্দ্রীয় মসজিদ, নেই কোন বিনোদন পার্ক।

বিগত নির্বাচনে প্রাপ্ত ভোট ও রাজনৈতিক কর্মকান্ড বিবেচনা করলে দলের মনোনয়ন অবশ্যই পাবো- এমন আশাবাদী অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন। পৌর মেয়র নির্বাচিত হলে দূর্নীতি পরায়ন ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও যানযট মুক্ত শহর গড়ে তোলার পাশাপশি পৌরবাসী তাদের সবধরনের নাগরিক সুযোগ-সুবিধা ভোগ করার নিশ্চয়তা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ