• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে প্রজন্মলীগ নেতা গ্রেফতার

Sylhet1447431604সিলেট : প্রজন্মলীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ ওসমানীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে যুবলীগের সমাবেশে হামলার ঘটনায় শুক্রবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

নগরীর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ।

তিনি জানান, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সংঘর্ষে আহত আমিনুল ইসলামের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় খালেদ ওসমানীকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার সিলেট নগরীর কিন ব্রিজ এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের অনুসারী নেতা-কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় প্রজন্মলীগ নেতা খালেদ ওসমানীর অনুসারীদের। পরে প্রজন্মলীগ নেতা-কর্মীরা সমাবেশে হামলা চালান। হামলায় ১৫ জন আহত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ