রাজশাহী: প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রবিবার বিকেল সোয়া ৪টার দিকে হাসান আজিজুল হককে বাড়ির টেলিফোন নম্বরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি মতিহার থানা পুলিশকে জানিয়েছেন।
সন্ধ্যা ৬টার দিকে হাসান আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।