• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

ছিনতাইভোলা : ভোলার লালমোহনে পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলশিকদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে পরোয়ানাভুক্ত দুই আসামি প্রাক্তন ইউপি চেয়ারম্যান মোতালেবের ছেলে মিজান ও তার এক ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় স্থানীয় ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিন্টুর লোকেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়।

তবে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, পুলিশের ওপর কোনো হামলা বা আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ আসামি ধরতে গেলে এলাকাবাসী তাদের সরিয়ে দেয়। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ