• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পৌর মেয়রের বাড়িতে ডাকাতির অভিযোগ

ডাকাতিসাভার : সাভারের পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি রেফাত উল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৩ জন।
বুধবার (১৮ নভেম্বর) ভোর রাতে উলাইলের কর্ণপাড়া বড়বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
পারিবারিক সূত্র মতে, ভোর রাতে বাড়ির কেচি গেটের তালা ভেঙে ১৫ থেকে ২০ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। এ সময় ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লাখ টাকা, ২টি ল্যাপটপসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিলে ডাকাতরা ৩ জনকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। আহত ৩ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও থানার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়। তবে এ ঘটনায় সাভার মডেল থানায় রেফাত উল্লার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, এমন কোনো ঘটনাই ঘটেনি। আর সেখানে কোনো পুলিশও যায়নি। উল্লেখ্য নাশকতার কয়েকটি মামলায় বর্তমানে পৌর মেয়র রেফাত উল্লাহ কারাগারে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ