• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রাজধানীর কাজলায় আগুন দিয়ে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর

হরতালঢাকা: রাজধানীর কাজলায় আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা দুটি লেগুনায় ও ভাঙচুর চালিয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের কাজলায় প্রায় অর্ধশতাধিক যুবক এসে রাস্তায় আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা ২টি লেগুনা ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ধাওয়া দেয়। এসময় অবরোধকারীরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা ধারণা, মানবতাবিরোধী মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসীর রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা এই পিকেটিংয়ের চেষ্টা চালিয়েছে।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, ‘কিছু লোকজন রাস্তা অবরোধের চেষ্টা করছিল। আর একটি গাড়িতে ইট নিক্ষেপ করে। কিন্তু গাড়িটির কোন ক্ষয়ক্ষতি হয়নি। সংবাদ পেয়ে সেখানে যাওয়ার পর তারা পালিয়ে গেছে। কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ