• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

ক্রিকেটার শাহাদাতের স্ত্রীর জামিন শুনানি পিছিয়েছে

Jesmin_Jahan1447930702ঢাকা : গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য শাহাদাতের জামিন শুনানি ফের পিছিয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা  মামলার পরবর্তী শুনানি আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করেছেন। এ সময় নিত্য শাহাদাত আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার নিত্যর আইনজীবী নজিবুল্লাহ হিরু জামিনের শুনানির সময় নিত্যর ১০ মাসের সন্তানকে বিচারকের এজলাসের সামনে হাজির করলে আদালত জামিন শুনানি শুনতে অস্বীকার করেন।

গৃহকর্মী নির্যাতনের মামলায় গত ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এরও আগে রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে ৪ অক্টোবর  ভোরে নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাতে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়। এ মামলায় ক্রিকেটার শাহাদাতকে গত মঙ্গলবার রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ