• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মুজাহিদের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ নিয়ে সংশয়

Mujahid_Advocate1447937054ঢাকা : মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট এইচ এম তামিম দেখা করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে আবেদন করেন। কিন্তু এখনো (সন্ধ্যা ৬.১৫মিনিট) দেখা করার অনুমতি পাননি আইনজীবীরা।

কারাকর্তৃপক্ষ আবেদন পত্রটি ফেরত দিয়ে ওই আইনজীবীকে জানিয়ে দেয়, সিনিয়র জেল সুপারের সঙ্গে কথা বলতে। তিনি যদি অনুমতি দেন, তাহলে সাক্ষাৎ মিলবে।

এই আবেদন গ্রহণ করা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। আবেদন গ্রহণ না হলেও মুজাহিদের সঙ্গে আইনজীবীরা আর সাক্ষাতের সুযোগ পাবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়।

জানা যায়, রিভিউ রায় নিস্পত্তির পর ওই আসামির সঙ্গে আইনজীবীদের সাক্ষাতের আইনগত আর কোনো সুযোগ নেই। যেমনটি হয়েছিল মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ক্ষেত্রে। ওই সময় কামারুজ্জামান আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েও পারেননি।

রিভিউ খারিজের রায় মুজাহিদকে পড়ে শুনানোর পর, কোনো ম্যাজিস্ট্রেট কারাগারে এসে জানতে চাইবেন- প্রাণভিক্ষা চাইবেন কি না? যদি মুজাহিদ প্রাণভিক্ষার সিদ্ধান্ত নেন, তবে ভিন্ন কিছু হতে পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ