• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘তৃণমূল বিএনপি’ নামে নাজমুল হুদার নতুন দল

নাজমুলঢাকা: ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্সের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

রাজধানীর গুলশানে হোটের ওয়েস্টিনে শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে নতুন এ দলের নাম ঘোষণা করেন তিনি।

নাজমুল হুদা বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচন বর্জন করায় বিএনপি এখন সরকারে কিংবা সংসদে নেই। আর হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচিতে ব্যর্থ হয়ে অনেকটা পরাজয়ের গ্লানি নিয়েই দলটি এখন নিষ্ক্রিয় ও নিশ্চিহ্ন প্রায়। তার ওপর বিএনপিকে অস্তিত্বহীন করতে একদলীয় শাসনে বিশ্বাসী শাসক দলের আগ্রাসী ভূমিকা তো রয়েছেই। মামলা, হামলা কোনোটি থেকে দলের নেতাকর্মীরা রেহাই পাচ্ছে না। দলের নেতৃত্বে অ-রাজনৈতিক ব্যক্তিদের প্রভাব, সিদ্ধান্তহীনতা, দ্বিধা-দ্বন্দ্ব বিভিন্ন পর্যায়ের নির্বাচিত কমিটি গঠনে ব্যর্থ ইত্যাদি কারণে দলটি আজ মুখ থুবড়ে পড়েছে।’

মাঠ পর্যায়ে দলটির এখন ‘ত্রাহী অবস্থা’ উল্লেখ তিনি বলেন, ‘দল পরিচালিত হচ্ছে উত্তরাধিকার সূত্রে লন্ডন থেকে নির্দেশিত পথে। বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের রাজনীতিতে স্বজন-বিরোধী কঠোর অবস্থান বিএনপিকে সম্পূর্ণভাবে শাসকগোষ্ঠীর আত্মীয়দের প্রভাবমুক্ত রেখেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বেগম খালেদা জিয়ার রাজনীতি তার ঠিক বিপরীত। কেন্দ্রীয় কমিটি গঠনের ক্ষেত্রেই নয়, সরকারের মন্ত্রী গঠন এমনকি সেনাবাহিনী প্রধান নিয়োগেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তে নিকট আত্মীয়দের প্রচণ্ড প্রভাব প্রতিফলিত হতে দেখা গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ