• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শর্ত দিলেন হৃতিক

Hrittik_10_738973591ঢাকা : দীর্ঘ অপেক্ষার পর বিপিএলের মঞ্চে হৃতিক রোশন আসলেন রাত পৌনে ১০টায়। শীতের রাতে উষ্ণতা ছড়াতে হৃতিকের আগমন হওয়ার কথা রাত ৯টায়। কিন্তু শিডিউল পরিবর্তন হওয়ায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয় হৃতিক প্রেমীদের।

পুরো মঞ্চ অন্ধকার করে হৃতিকের আগমন। কালো কোটি আর গেঞ্জি পড়ে স্টেজে উঠেই অসাধারণ পরিবেশনা শুরু করেন ব্যাং ব্যাং ছবির `তু মেরি’ গানের সঙ্গে নাচ দিয়ে। তার নৃত্য পরিবেশনায় দ্বিতীয় গানটি ছিল তার প্রথম ছবি কাহো না পেয়ার হ্যা’র ‘এক পালকা জিনা’।

১৫ মিনিটের স্টেজ পারফরম্যান্সে হৃতিকের তৃতীয় ও চতুর্থ পরিবেশনায় ছিল ব্যাং ব্যাং ছবির `তু মেরি’ গানের দ্বিতীয় পক্তি, ধুম-২ ছবির ‘ধুম মাচালে’ গানের সঙ্গে নাচ।

মঞ্চ ছাড়ার আগে বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ জানিয়ে হৃতিক রোশন বলেন, ‘কেমন আছো? ভালো তো? বাংলাদেশের সুন্দর মানুষগুলোকে ধন্যবাদ, ধন্যবাদ, ও ধন্যবাদ। আজকে এখানে জাদু ছড়িয়ে গেছে। আপনারা কি এটা অনুভব করতে পারছেন? এটা ঢাকা ও বাংলাদেশের জাদু। আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন, তাতেই আমি অনুপ্রাণিত হই। আপনাদের শক্তির কারণেই আমি আজ এখানে। আজকে যে ভালোবাসা নিয়ে যাচ্ছি তা আমি ওখানে ছড়িয়ে দিব।’

পুনরায় বাংলাদেশে আসার প্রত্যয় ব্যক্ত করেন হৃতিক রোশন। এদিকে বাংলাদেশে এসে সাধারণ মানুষের সঙ্গে নাচবেন বলে কথা দিয়েছেন তিনি। তবে বাংলাদেশে বলিউডের ছবি মুক্তি দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন তিনি। এ নিয়ে হৃতিক বলেন, ‘হিন্দি ছবি এখানে মুক্তি পায় না কেন? কেনওওও? আমি কথা দিচ্ছি, আমার পরবর্তী কোনো হিন্দি ছবি এখানে মুক্তি পেলে আমি মঞ্চে নয়, আপনাদের সঙ্গে মিশে পারফর্ম করব।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ