ঢাকা: জাতীয় সমবায় লীগের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে জাতীয় সমবায় লীগ সহায়ক ভূমিকা রাখবে। এ লক্ষে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জেড হাছান মোহাম্মদ জিবলুকে সভাপতি, মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও আব্দুস সালাম সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় সমবায় লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হল।