• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে বিজিবি মোতায়েন

বিজিবিঢাকা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে র‌্যাব-পুলিশের পাশাপাশি রাজধানী ঢাকায় বিজিবি (বর্ডার গার্ড অব বাংলাদেশ) মোতায়েন কার হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিজিবি নিয়োজিত থাকবে।

বিজিবির তথ্য কর্মকতা মহসীন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের দণ্ডকে কেন্দ্র করে বাড়তি এই নিরাপত্তা নেয়া হয়েছে।

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চানখারপুল থেকে নাজিমউদ্দিন রোড পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারের আশপাশের আবাসিক ভবনগুলোর ছাদেও অবস্থান নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ