• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নবীগঞ্জে একই রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আত্মহত্যাহবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে একই রশিতে ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে।

নিহতরা হলেন-বড়গাঁও গ্রামের দুলাই মিয়ার ছেলে যুবায়েল মিয়া (২৫) ও তার পুত্রবধূ লিমা (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ফানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের যুবায়েল ও তার স্ত্রী লিমা বেগম শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

রোববার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ও সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় তারা ঘরের আঁড়ার সঙ্গে তাদের ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে সকাল ৯টায় স্থানীয় গোফলার বাজার তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আব্দুর রহমান মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন।

সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখার সময় পুলিশ ঘটনাস্থলে ছিল।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. বাতেন  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ