• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সায়েরা মহসিন বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা

সায়েরা মহসীনসিসি নিউজ : প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিণী সৈয়দা সায়েরা মহসিনকে মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আজ রবিবার বিকেলে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মৌলভীবাজার-৩ উপ-নির্বাচনের আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম এজহারুল হক এ ঘোষণা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টির প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ও মো. খোরশেদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
প্রসঙ্গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমাজকল্যানমন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। তার মৃত্যুর পর আসনটি শূন্য হয়। আগামী ৮ ডিসেম্বর সৈয়দ মহসিন আলীর শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ