সিলেট: ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) দিনগত রাত পৌনে ১টায় নগরীর মিরাবাজার (যতরপুর) এলাকার উদ্দিপন-৩১ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ছাত্রদল নেতা জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।