• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নূরের চাঁদাবাজির মামলার পরবর্তী শুনানি ১৮ জানুয়ারি

নূরনারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা সিদ্ধিরগঞ্জের একটি চাঁদাবাজির মামলার পরবর্তী শুনানির জন্য ১৮ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

সোমবার সকালে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদুজ্জামান শরীফের আদালতে তাকে হাজির করা হয়। আদালত আগামী ১৮ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। পরে পুনরায় নূর হোসেনকে কারাগারে পাঠানো হয়। চাঁদাবাজির মামলায় নূর হোসেনের পক্ষে কোনো আইনজীবী আদালতে জামিনের আবেদন করেননি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কে এম ফজলুর রহমান জানান, গত ২০১৩ সালের ২৫ মে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে একটি প্যাকেজিং ফ্যাক্টরির মালিক আকরাম হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে নূর হোসেন ও তার সহযোগীরা। কিন্তু ওই সময়ে ভয়ে তিনি তাদের বিরুদ্ধে মামলা করতে সাহস পাননি। পরে নূর হোসেন সাত খুনের ঘটনার পর ভারতে পালিয়ে গেলে ২০১৪ সালের ২৭ মে ব্যবসায়ী আকরাম হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় নূর হোসেনকে প্রধান আসামি করে মোট ১৩ জনকে অভিযুক্ত করে চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা নূর হোসেনসহ ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নূর হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মোট ১৩টি মামলার মধ্যে এটিও একটি অন্যতম মামলা।

নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার পরদিন গত ১৪ নভেম্বর নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হলে এই মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হয়। মামলার বাদী আকরাম হোসেন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার বাসিন্দা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ