• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বুলুসহ বিএনপির ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

বুলুসিসি ডেস্ক: বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

নাশকতার অভিযোগে চলতি বছর ৪ ফেব্রুয়ারি বিমানবন্দর থানা পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর মধ্যে ১০ জন জামিনে রয়েছেন। পলাতকদের বিরুদ্ধে এদিন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বরকত উল্লাহ বুলু ছাড়া এই মামলার অন্যতম আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর বিএনপির মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ