• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

“জিয়াউর রহমানকে সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না”

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসিসি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির জন্ম তো গণতন্ত্রের মধ্যদিয়ে হয়নি।দলটির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে।ঠিক যেমনভাবে আইয়ুব খান ক্ষমতা দখল করেছিল।জিয়াউর রহমানকে এখন আর সাবেক রাষ্ট্রপতি বলা যাবে না। কেননা হাইকোর্ট সে পথ বন্ধ করে দিয়েছে।উচ্চ আদালতের এই আদেশ আমাদের সবাইকে মানতে হবে।

পৌরসভা নির্বাচনে প্রার্থী ঠিক করতে রাজধানীর গণভবনে আয়োজিত দলের এক সভায় বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কতিপয় পত্রিকার সমালোচনা করে বলেন, এর আগেও একই দিন একাধিক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে।একদিনে জোড়া ফাঁসি কার্যকর এটাই প্রথম নয়। এর আগেও হয়েছে।

জিয়াউর রহমানের আমলে তো গণফাঁসি কার্যকরের করা হয়েছে। আর আমাদের আমলে তো মানবতাবিরোধীদেরকে বিচারের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে।এই মানবতাবিরোধীরা একাত্তরে যে বর্বরতা চালিয়েছে তা আজ অনেকেই ভুলে গেছে।

সেই নির্যতন তো ভোলার নয়। নতুন প্রজন্মকে পড়াশুনা করতে হবে।জিয়াউর রহমান সরকার স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়ে পুরস্কৃত করেছিলেন। জিয়ার স্ত্রী খালেদা জিয়াও স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা উঠিয়ে দেয়া হয়েছে।দেশের মানুষের প্রতি এদের কোনো দরদ নেই।আর দরদ থাকতেও পারে না।থাকার কথাও নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ