• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্যামব্রিয়ানে এবার ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ক্যামব্রিয়ানঢাকা: ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল থেকে আজ রাতে ফের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে কী না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ব্যাপারে কর্তৃপক্ষের আচরণও রহস্যজনক।বার বার ফোন করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গত বছর ১৭ অক্টোবরও এই শিক্ষাপ্রতিষ্ঠানটির হোস্টেল থেকে জাহিদুল ইসলাম রায়হান নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই হত্যার রহস্য আজও রহস্যই থেকে গেছে।

রাজধানীর গুলশানের নর্দ্দা এলাকায় ক্যামব্রিয়ানের কলেজ শাখার ঐ ছাত্রীর নাম সামিয়া-তুজ-সাদেকা ইমা (১৭)। সে কলেজ শাখার দ্বাদশ শ্রেণীতে পড়তো।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

গুলশান থানার উপ-পরিদর্শক শেখ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হোস্টেল কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় গিয়ে আমরা লাশ উদ্ধার করি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পরে তা জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ