• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মৃত্যুনোয়াখালী: নোয়াখালী জেলা শহর মাইজদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (১৯) এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৯টার দিকে নোয়াখালী সরকারি কলেজ এলাকা সংলগ্ন রেল লাইনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রাতে জেলা শহর মাইজদীর নোয়াখালী-লাকসাম রুটের নোয়াখালী সরকারি কলেজের পার্শ্ববর্তী প্রফেসর নুরুল হকের বাড়ি সংলগ্ন রেল লাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের দ্বি-খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সন্ধ্যার পর কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ