চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি ২০১৬ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ।
এছাড়া প্রথম সহ-সভাপতি ও প্রথম যুগ্ম- সম্পাদকসহ ৭টি পদে জিতেছে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ।
শুক্রবার সকাল ৮টা হতে বেলা ১২টা পর্যন্ত আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কিন্তু চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় রাত ৯টার দিকে।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রশীদ চৌধুরী জানান, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে মুন্সি মো: শাহজাহান মুকুল ৮০ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ওই প্যানেলে দ্বিতীয় সহ-সভাপতি সিরাজুল ইসলাম ৭৬ ভোট, সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ৯৫ ভোট, দ্বিতীয় যুগ্ম-সম্পাদক খন্দকার অহিদুল আলম ৯২ ভোট, সদস্য মাসুদ পারভেজ রাসেল ৮৩ ভোট, সদস্য জামাল উদ্দিন ৭৭ ভোট, সদস্য এস.এম.হুমায়ন কবির ৭৬ ভোট ও সদস্য রুবিনা পারভিন রুমা ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
অপর দিকে আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে প্রথম সহ-সভাপতি শাহ আলম ৮০ ভোট, প্রথম যুগ্ম-সম্পাদক এস.এম.শরীফ উদ্দীন হাসু ৭৫ ভোট, সদস্য মনিবুল হাসান পলাশ ৯৩ ভোট, সদস্য মাসুদুর রহমান রানা ৯১ ভোট, সদস্য সুজা উদ্দিন ৮৩ ভোট, সদস্য আনারুল হক ৮০ ভোট ও সদস্য আবু তালেব বিশ্বাস ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার আরো জানান, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ১৫৯ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৫৬ জন এবং ভোট বাতিল হয়েছে ৩টি। নির্বাচিত প্রতিনিধিগণ ২০১৬ সাল পর্যন্ত নির্বাহী কমিটির দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।