• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পৌরবাসীর সেবা করতে চাই- সাইদুল

11সিসি নিউজ : সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জনসংযোগ করে আসছেন সাইদুল ইসলাম প্রামাণিক (পিকে সাইদুল)। পৌরবাসীর সেবা করার অঙ্গিকার নিয়ে তিনি এ পদের প্রার্থী হিসেবে ইতিমধ্যে গোটা পৌর এলাকায় চষে বেড়িয়েছেন। শুধু অপেক্ষায় আছেন দলের মনোনয়নের জন্য। তিনি আশা করেন দল অবশ্যই তাকেই মনোনয়ন দেবেন।

সাইদুল ইসলাম প্রামানিক বাংলাদেশ কৃষকলীগের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি। দায়িত্বে রয়েছেন সৈয়দপুর রিপোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন সাইদুল ইসলাম।

উচ্চ শিক্ষিত সাইদুল প্রাথমিক সৈয়দপুরে শিক্ষাসহ সমগ্র শিক্ষা ব্যবস্থার উন্নয়ণ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়ে সিসি নিউজকে বলেন, নির্বাচিত হলে মসজিদ, মন্দির ও গীর্জা সমূহের উন্নয়ণ ও রক্ষণাবেক্ষন সুনিশ্চিত করবো। আধুনিকায়ন হবে শহরের ড্রেনেজ ব্যবস্থার সাথে সাথে ছোট-বড় সকল রাস্তা-ঘাট। রেলওয়ের ভুমি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে নেয়া হবে জোরালো পদক্ষেপ। সকলের পরামর্শে মাস্টার প্ল্যান তৈরি করে পৌরসভার উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর সেবা করতে চাই।

দলীয় প্রতীকে নির্বাচন- তাই দল মনোনীত করবে প্রার্থী। দলের মনোনয়ন পাবে এমন প্রত্যাশা করেন পিকে সাইদুল। দল যদি মনোনয়ন না দেয় তাহলে কি করবেন? জবাবে সিসি নিউজকে তিনি বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষে কাজ করবো। দলের বিপক্ষে যাবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ