খেলাধুলা ডেস্ক : বিপিএলের তৃতীয় আসরের প্রথম পর্ব শেষ হয়েছে। ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম পর্বের ম্যাচগুলো।
আগামীকাল সোমবার থেকে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। তার আগে চলুন দেখে নেওয়া যাক বিপিএলের প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে কার কী অবস্থা।
দল ম্যাচ জয় হার পয়েন্ট রান রেট
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ ৩ ১ ৬ +০.৯২৮
রংপুর রাইডার্স ৫ ৩ ২ ৬ +০.০৪৪
ঢাকা ডায়নামাইটস ৪ ৩ ১ ৬ -০.৮৭
বরিশাল বুলস ৩ ২ ১ ৪ +০.০২২
চিটাগং ভাইকিংস ৪ ১ ৩ ২ -০.৪৮৪
সিলেট সুপার স্টারস ৪ ০ ৪ ০ -০.৫২৫।