• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বিএনপি’র মনোনীত কাউন্সিলর প্রার্থী !

সৈয়দপুর পৌরসভাসিসি নিউজ: সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থীদের খসড়া নামের একটি তালিকা তৈরি করেছে। খসড়া তালিকাটি দলের নির্ভরযোগ্য একটি সূত্র শনিবার সন্ধ্যায় সিসি নিউজকে অবগত করেছে।

খসড়া ওই তালিকায় উল্লেখিত ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীতরা হলেন, বছির উদ্দিন (১), সেকেন্দার-এ আজম (২), জিয়াউল হক জিয়া (৩), জোবায়দুল ইসলাম মিন্টু (৪), মোহাম্মদ একরাম (৫), মোহাম্মদ আলী (৬), শাহিন আকতার (৭), আল মামুন সরকার, আবু সরকার ও আল আমিন (৮ নং ওয়ার্ডে চুড়ান্ত হয়নি ), আমিনুল ইসলাম সরদার (৯), আব্দুল লতিফ অথবা তাঁর পুত্র নজরুল ইসলাম ওরফে লাল বাবু (১০), শেখ বাবলু (১১), গজনফর আলী মিন্টু (১২), ইকবাল হোসেন গুড্ডু, পারভেজ আলী গুড্ডু ও জামিল খান (১৩ নং ওয়ার্ডে চুড়ান্ত হয়নি), আবিদ হোসেন লাড্ডান (১৪) এবং তারিক আজিজ (১৫)।

মহিলা কাউন্সিলর প্রার্থীরা হলেন, রাজিয়া সুলতানা (১,২,৩), মোছা: রুপা (৪,৫,৬), ইয়াসমিন (৭,৮,৯), শবনম (১০,১১,১২) এবং সেতারা বেগম অথবা চান্দা বেগম (১৩,১৪,১৫)।

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার সিসি নিউজকে বলেন, খসড়া ওই তালিকায় যেসব ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি তা ২/১ দিনের মধ্যে  মনোনীত করবে জেলা কমিটি। মনোনীত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ