সিসি নিউজ: আগামী ৩০ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিএনপি ও জামায়াত মেয়র পদে তাদের দলীয় একক মেয়র প্রার্থী নিশ্চিত করেছে। তবে আ’লীগের পক্ষে এখন দলীয় প্রার্থী নিশ্চিত করতে পারেনি।
সৈয়দপুর পৌরসভায় বিএনপির দলীয় মেয়র প্রার্থী হচ্ছেন বর্তমান পৌর মেয়র, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, জাতীয় পার্টির জয়নাল আবেদীন ও জামায়াতের পৌর জামায়াতের আমীর হাফেজ মোঃ গোলাম মোস্তাকিম।
অপরদিকে আ’লীগের পক্ষে ৫ জন মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। এরা হলো সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, হিটলার চৌধুরী ভুলু, এজাজুল ইসলাম বাচ্চু ও সাইদুল ইসলাম প্রামানিক।