সিসি নিউজ: আগামী ৩০ ডিসেম্বর সৈয়দপুর পৌরসভার নির্বাচন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে মনোয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ বেধে দেয়া হয়েছে। কিন্তু এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহে সম্ভাব্য প্রার্থীদের মাঝে কেন যেন ধীর গতি বিরাজ করছে ।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার বেগম নুর নাহার জানান রবিবার(২৯ নভেম্বর) দুপুর পর্যন্ত নির্বাচন অফিসে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছে মেয়র পদের জন্য ১ জন হাফেজ মুস্তাকিম, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ৪ জন, কাজী জাহানারা বেগম, কনিকা রানী, তাছমিনা আক্তার মিলি ও পারভীন নাজ। অপর দিকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২নং ওয়ার্ডে ১জন মোঃ ইসরাইল, ৫নং ওয়ার্ডে ২ জন নাজির আহমেদ ও নজরুল ইসলাম রয়েল, ৬নং ওয়ার্ডে ২ জন মোঃ মইনুল ইসলাম ও ওয়াহিদ মুরাদ, ৮নং ওয়ার্ডে ১ জন মোশাররফ হোসেন। ১১ নং ওয়ার্ডে ১ জন মোঃ ইলিয়াস হোসেন, ১২নং ওয়ার্ডে ২ জন আব্দুল খালেক সাবু ও সুলতান খান।
উল্লেখ যে সৈয়দপুর পৌরসভার ভোট ৩০ ডিসেম্বর। প্রার্থীদের মনোনয়পত্র জমা দেয়ার শেষ তারিখ ৩ ডিসেম্বর। তার আগেই সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।