• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

মুক্তি পেলেন বিএনপি মহাসচিব ফখরুল

focrul_93028ঢাকা: প্রায় এক মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাত আটটার কিছু সময় আগে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
নাশকতার কয়েকটি মামলায় উচ্চ আদালতের জামিনের কাগজ মঙ্গলবার সন্ধ্যায় কাশিমপুর কারাগারে পৌঁছার পর ফখরুলকে মুক্তি দেয়া হয়।
গত ২৪ নভেম্বর পল্টন থানার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলের স্থায়ী জামিন প্রশ্নে রুলের রায়ে তিন মাসের জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। পরে আপিল বিভাগও এই রায় বহাল রাখেন।
গত ৩ নভেম্বর আপিল বিভাগের নির্দেশে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে ফখরুলকে কারাগারে পাঠায়। এর আগেও কয়েক দফায় বিভিন্ন মামলায় কারাভোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ