সিসি নিউজ: আসন্ন দেশব্যাপী পৌরসভা নির্বাচনে ২৩৫ মেয়র প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। প্রার্থীদের নামের তালিকায় সই করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বিতরণ শুরু হয়েছে।
গণভবনে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে আওয়ামী লীগের পৌর মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন।
রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাতেই মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
অপরদিকে মনোনীত প্রার্থীদের মধ্যে মনোনয়ন (প্রত্যয়নপত্র) বিতরণ শুরু করেছে বিএনপি। মঙ্গলবার বিকেল তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে এই মনোনয়ন দেওয়া হচ্ছে।
বিএনপির যুগ্ম-মহাসচিব মোহম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি টিম মনোনয়ন বিতরণের দায়িত্বে আছেন।