• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হাফেজ মুনতাকিম

muntakimসিসি নিউজ:  পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম। দলীয় নেতাকর্মী, সুধীজন ও সর্বস্তরের মানুষের অকুন্ঠ সমর্থন নিয়ে ভোট করছেন তিনি। নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিতে তফসিল ঘোষণার আগ থেকেই প্রচার প্রচারণা করেছেন। তফসিল ঘোষণার পর মেয়র পদের মনোনয়ন পত্র নিয়েছেন আগেভাগেই। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জন্য ১০০ জন সমর্থক ভোটারের তালিকাও তৈরি করেছেন। আজ বৃহস্পতিবার নিজের মনোনয়ন পত্র জমা দিবেন তিনি। দলের হাইকমান্ডের নির্দেশে ও তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে নির্বাচনী কর্মকান্ড নিরবে পরিচালিত করছেন তিনি। সেবার অঙ্গিকার নিয়ে নির্বাচন করছি এমন কথা জানিয়ে মেয়র প্রত্যাশী হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, নির্বাচিত হলে পৌর এলাকাকে বাসযোগ্য, পরিচ্ছন্ন, উন্নত, আধুনিক, যানজটমুক্ত, পরিকল্পিত ও নিরাপদ তথা মডেল পৌরসভায় রুপান্তরিত করব। উর্দুভাষী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, মিথ্যার ফুলঝুরি দিয়ে অতীতে তাদের ভোটাধিকারকে  অপব্যবহার করে তাদের জীবনমান উন্নয়নে কিছুই করা হয়নি।   বারবার কারাবরণকারী সৈয়দপুর পৌর জামায়াতের আমীর মুনতাকিম কোরআনের হাফেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (অনার্স), এম.এ, ডিগ্রী অর্জন করেছেন।  সৈয়দপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করে তিনি আরোও বলেন, পরিবর্তনের পক্ষে, স্বস্তির পক্ষে, শান্তির পক্ষে ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটান।  রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিকূলতার কারণে হয়ত ভোটারের দ্বারে দ্বারে যেতে পারব না এর জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, অন্যায় আর অসংগতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তিশালী উপকরণ ভোট। সঠিকভাবে সেই ক্ষমতা প্রয়োগ করতে পৌরবাসীর প্রতি আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ