শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজের নতুন ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় নতুন ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। এরপর উদ্বোধনী আলোচনায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেনরে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, আজকে শিক্ষার্থীদের খুব আনন্দের দিন কলেজের উন্নয়নে নতুন ছাত্রীনিবাসের কাজ শুরু হবে।
আপনারা আমার কাছে আবেদন করছেন প্রত্যেকটির কাজ করার চেষ্টা করছি। কলেজের এ কাজটি হওয়ার পর যে সব হয়ে গেয়ে তা মনে করার সুযোগ নেই। কলেজের উন্নয়নের আরো কাজ রয়েছে। পর্যায়ক্রমে কলেজের সকল কা সম্পূর্ণ করা হবে। এখানে ছাত্রী নিবাস নির্মাণ করতে সামনের রাস্তাটুকু বন্ধ করে দেওয়া হবে। কারন ছাত্রী হোস্টেল এর পাশ দিয়ে কোন ভাবেই যাতায়াত করা যাবে না। তাদের নিরাপত্তার জন্য কিন্তু আপনাদেরই কাজ করতে হবে। আর আপনাদের যাতায়াতের জন্য নতুন বিকল্প একাটি রাস্তা তৈরী করে দেওয়া হচ্ছে। আসা করি এলাকাবাসীর কোন আপত্তি থাকবে না। আজ আমরা যদি মেয়েদের সামনে বাধাগ্রস্ত হয়ে দাড়াই তাহলে কোন দিনই তারা উন্নতি করতে পারবে না।
দীপু মনি আরো বলেন, চাঁদপুর সরকারি কলেজে এখন ভাল ফলাফল আসছে। তার জন্য আমি সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই। কিন্তু এই কলেজে এইচ এস সি ফলাফল সন্তষ জনক নয়। আসা করি সামনে আরো ভাল ফলাফল করবে। সামনের কথা চিন্তা করে এখন থেকেই আমাদের ভবিষৎ পরিকল্পনা করেতে হবে। আমরা এই হোস্টেলের কাজ শেষ করে এখানে একটি মনোরম পরিবেশ তৈরী করতে পারি। তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাহার ও সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার পরিচালানয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নানাহার, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাবেক চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহা। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. মোতালেব, কলেজ ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিক এবং শেখ হাসিনা ছাত্রী নিবাসের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাহমিদা আক্তার।
ডা. দীপু মনি এমপির নামে নতুন ছাত্রীনিবাস
চাঁদপুর সরকারি কলেজের ছাত্রীদের জন্য একটি মাত্র হোস্টেল ছিল। ছাত্রীদের সার্বিক সুবিধার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১২ টায় নতুন ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন কাজ সামপ্ত হয়। পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের ঘোষিত অনুযায়ি সকলের সম্মতিক্রমে নতুন ছাত্রীনিবাসটির নাম করণ করা হয়েছে ডা. দীপু মনি ছাত্রী নিবাস।
এ বিষয়ে ডা. দীপু মনি এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দেশকে উন্নতশীল করতে সব ধরনের কাজ করছেন। আজকে আমরা যা পাচ্ছি সবটুকুই জননেত্রী শেখ হাসিনার কৃতিত্ব। তিনি দেশের জন্য যে শ্রম দিচ্ছেন প্রতিটি কাজেই তার নাম থাকা প্রয়োজন। পরে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মিহির লাল সাহাসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে ডা. দীপু মনি ছাত্রী নতুন ছাত্রীনিবাসের নাম ঘোষনা করা হয়।