সিসি নিউজ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার শেষ দিন বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাগের বশবর্তি হয়ে কোন কাজ করি নাই- কোনদিন করবো না। সৈয়দপুরের মানুষ রাজনীতি দিয়ে রাজনীতির প্রতিযোগিতায় সম্পৃক্ত থাকবে। আর তারা নির্বাচিত করবে সেরকম মানুষকে। তিনি উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা কামনা করেন।