সাভার : ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক সেনাসদস্য নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় তাকে চাপা দেয় একটি অজ্ঞাত বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সেনা সদর দফতরে সার্জেন্ট হিসেবে সংযুক্ত থাকা সেনাসদস্য ইব্রাহিম তার সাভারের কলমা এলাকার বাসা থেকে ধামরাইয়ে ব্যক্তিগত কাজে যান। কাজ শেষ করে ফেরার পথে ইসলামপুর বাসস্ট্যান্ডের অদূরে তাকে চাপা দেয় একটি অজ্ঞাত বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক বলেন, সেনাসদস্য চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেছে যাত্রীবাহী বাসটি। ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত সেনাসদস্যের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।