• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাসে ঢাবি ছাত্রী লাঞ্ছিত

লাঞ্চিতঢাকা : চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসচালকের সহকারী লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার রাজধানীর দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রী।

দারুস সালাম থানা পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। লিখিত অভিযোগটি তারা মামলা হিসেবে নিয়েছে।

লিখিত অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, আজ বেলা পৌনে ১টার দিকে তিনি নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের বাসে চড়ে ঢাকায় আসছিলেন। কিছুদূর আসার পর তার পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসচালকের সহকারী মামুন। এ সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। এক পর্যায়ে বাসচালকের সহকারী মামুন তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে মামুন গালিগালাজ করতে থাকেন। তারপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে যান। তখনো মামুন তাকে গালিগালাজ করেন।

চালক তার সহকারীকে মামুন নামে ডেকেছেন। তাই তিনি অভিযোগে বাসচালকের সহকারীর নাম মামুন লিখেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, তিনি বিষয়টি জানেন। কিন্তু এ বিষয়ে তাদের কাছে লিখিত অভিযোগ আসেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ