• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ডেমরায় আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

174094_1ঢাকা: ডেমরায় গিয়াসউদ্দিন ভূইয়া (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গিয়াস উদ্দিন সারুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওই এলাকার মৃত আব্দুল মজিদ ভূইয়ার ছেলে।

শনিবার বেলা ১১ টায় পশ্চিম সানার খালপাড় তাতীপুকুরের দক্ষিনে একটি পরিত্যক্ত প্রাচীর ঘেরা খোলা জায়গায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে স্থানীয়রা গিয়াসউদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। প্রাথমিক ভাবে তাদের ধারনা গিয়াসউদ্দিনকে অন্যত্র হত্যা করে গভীর রাতের কোন এক সময় খালপাড়ে ফেলে চলে যায়। তবে এ হত্যাকান্ডের ব্যাপারে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা কোন প্রকার সঠিক তথ্য দিতে পারেনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার দুপুর সাড়ে ১২ টায় মৃতের লাশ উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে ডেমরা থানা পুলিশ ।

এ হত্যাকাণ্ডের বিষয়ে ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাঈনুল ইসলাম বলেন, উর্ধ্বন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ