সিসি নিউজ: সৈয়দপুর পৌরসভায় ১,২,৩ নম্বর ওর্য়াডের সংরক্ষিত নারী প্রার্থী ইয়াছমিন পারভিন মনোনয়পত্রে জন্ম তারিখটি জাতীয় পরিচয়পত্রের সাথে মিল না থাকায় এবং ৪,৫,৬ নম্বর ওর্য়াডের সংরক্ষিত নারী প্রার্থী মুন্নী বেগমের মনোনয়নপত্রে ইনকামট্যাক্সের পিন নম্বর ভুল থাকায় ওই দুইটি মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া ১৩ নম্বর ওর্য়াডের কাউন্সিলার প্রার্থী কামাল উদ্দিন যাছাই বাছাইয়ে তিনিসহ তার মনোনয়নপত্রে সমর্থক ও প্রস্তাবক হাজির হতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
উল্লেখ্য যে, সৈয়দপুরে মেয়র পদে জামায়াতের পৌর আমির স্বতন্ত্র প্রার্থী হাফেজ আব্দুল মনতাকিম তার মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে এক মৃত ভোটারের নাম উল্লেখ করেন। অপর দিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুর গফুর সরকার ও জাতীয় পাটির বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন তাদের মনোনয়নপত্রে একশতজন ভোটারের স্বাক্ষরিত সংযুক্তটি জাল প্রমানিত হয়। ফলে তাদের তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।