• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পুরস্কারের মঞ্চে খুলে গেল প্যান্ট

Pants1449722285সিসি নিউজ : তিনি গিয়েছিলেন প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিতে। চতুর্দিকে তখন ক্যামেরার ঝলকানি। এরই মধ্যে যে এমন ঘটনা ঘটে যাবে, ঘুণাক্ষরেও ভাবেননি ক্রোয়েশিয়া-হেলসিঙ্কি মানবাধিকার কমিটির প্রধান ভনিমির সিসাক।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকারসংক্রান্ত উল্লেখযোগ্য কাজের জন্য মঙ্গলবার সিসাক এবং তার কমিটিকে একটি অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হচ্ছিল। এ সময় ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার কিতারোভিকের পাশে হাসিমুখেই দাঁড়িয়ে ছিলেন সিসাক। বড় কার্ডের মতো একটি মানপত্র হাতে ধরে সবাই পোজ দেওয়ার জন্য তখন প্রস্তুত। আর এ সময়ই ঘটে গেল বিপত্তি। হঠাৎ করে সিসাকের প্যান্ট খুলে নিচের দিকে নেমে যায়। সিসাকও তখন বেকুব হয়ে ফ্যালফ্যাল করে প্যান্টের দিকে তাকিয়ে আছেন। ক্যামেরার সামনে কার্ডটা থাকায় তবু রক্ষে।

প্রেসিডেন্ট অবশ্য এই ঘটনায় বিচলিত না হয়ে এক ঝলক দেখেন সিসাককে। ততক্ষণে টেনেটুনে প্যান্ট ওপরে তুলে পরিস্থিতি সামাল দিয়েছেন সিসাক । পরে হাসিমুখে মানপত্র হাতে ক্যামেরার সামনে পোজ দিলেন তিনি।

উৎস: রাইজিংবিডি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ