• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিজ ঘরে আগুন দিয়ে আত্মহত্যা!

আত্মহত্যাসিসি ডেস্ক: গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় আজ শুক্রবার বিকেলে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অজিত বাবু (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে বাড়িতে নিজেই আগুন দিয়েছেন অজিত। আর বাসার ভেতরে থাকায় দগ্ধ হয়ে তিনি মারা যান। প্রাথমিকভাবে এ মৃত্যু আত্মহত্যা বলেই মনে হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, আজ বিকেল সাড়ে তিনটার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় অজিত বাবুর। এর জেরে ক্ষুব্ধ হয়ে তিনি স্ত্রী-সন্তানদের বাসার বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। পরে তিনি বাসার চারদিকে কেরোসিন ছিটিয়ে সেখানে আগুন ধরিয়ে দেন। আর এ আগুনে দগ্ধ হন অজিত। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামেন। আগুন নেভার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে গিয়ে দেখেন বাসার মেঝেতে দগ্ধ হয়ে পড়ে আছে অজিতের লাশ। ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে টঙ্গী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে অজিত নিজেই আগুন দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ