চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে পণ্যবোঝাই কনটেইনার থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। রোববার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে দুবাই থেকে আসা একটি কনটেইনার থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়। আরো তল্লাশির জন্য কনটেইনারটি সিলগালা করে দিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে রোববার গভীর রাতে চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর শেডে রাখা বিভিন্ন পণ্যবোঝাই একটি কনটেইনারে তল্লাশি চালানো হয়। এ সময় কনটেইনারের ভেতরে একটি এয়ারগান পাওয়া যায়।