ঝিনাইদহ : ঝিনাইদ
হের কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারোবাজারে মাইক্রোবাসচাপায় জামিরুল ইসলাম (৩০) নামের এক পুলিশের কনস্টেবল নিহত হয়েছেন। তিনি বারোবাজার মহাসড়ক পুলিশ ক্যাম্পে কনস্টেবলের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বারোবাজারে চেক পোস্টে গাড়ি চেকিং করছিলেন জামিরুল ইসলাম। এসময় একটি মাইক্রোবাসকে ঠেকাতে গেলে সেটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জামিরুল ইসলাম।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ মাইক্রোচাপায় কনস্টেবল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।