• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন |

পশুকে চুমু দেয়ায় স্ত্রী তালাক!

চুমুসিসি ডেস্ক: উটকে চুমু দেয়ার অভিযোগে ছেলের সাথে পুত্রবধূর বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে অটল রয়েছেন সৌদি আরবের এক মা।

মায়ের বক্তব্য হচ্ছে- ছেলেবউ ধর্মীয় এবং সামাজিক শিষ্টাচার লঙ্খন করে পরিবারের সম্মান নষ্ট করেছে। সে একটি পশুকে চুমু খেয়েছে।

তবে পুত্রবধূর বক্তব্য হচ্ছে- ‘পশুটিতে চুমু দেয়ার মধ্যে কোনো পাপ ছিল না। আমার উদ্দেশ্য ছিল একদম নিষ্পাপ।’ তিনি বলেন, ‘আসলে চুমুর ব্যাপারটি বাহানা মাত্র। সন্তান জন্ম দিতে না পারার কারণেই শাশুড়ি স্বামীর জীবন থেকে আমাকে আলাদা করতে চাইছেন।’

তবে মায়ের ইচ্ছা পূরণ করতে স্ত্রীকে তালাক দিতে অস্বীকার করেছেন লোকটি। তার সোজাসাফটা বক্তব্য হচ্ছে- ‘আমার স্ত্রী খারাপ কিছু করেনি।’

ওই নারী এখন তার বাবার বাড়িতে রয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘এই শাশুড়ির সঙ্গে একসঙ্গে আর বসবাস নয়। আমি একটি সুখী ও শান্তিপূর্ণ বিবাহিত জীবন প্রত্যাশা করি, আর সেটা করতে হলে এমন শাশুড়িকে নিয়ে সম্ভব নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ