• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাপার মেয়র প্রার্থী কারাগারে

কারাগারলক্ষীপুর: মারামারি ও অগ্নিসংযোগের মামলায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী আজাদ উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আমলি আদালতের বিচারক মো. মনির হোসেন এ আদেশ দেন।

ওই মামলার অভিযোগে জানা যায়, রামগতি আসলপাড়া গ্রামে চাঁদার দাবিতে বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও পিটিয়ে কয়েকজনকে আহত করা হয়। এ ঘটনায় আসলপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন বাদী হয়ে ২০১৩ সালের ১৮ মার্চ রামগতি থানায় একটি মামলা করেন। মামলায় আজাদ উদ্দিন চৌধুরী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাছেরসহ ৮৩ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়।
আসামি পক্ষের আইনজীবী রহমত উল্যাহ বিপ্লব বলেন, ওই মামলায় রোববার আদালতে জামিনের জন্য আবেদন করেন আজাদ উদ্দিন চৌধুরী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাছের। পরে আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ মামলায় দীর্ঘদিন তাঁরা জামিনে ছিলেন।
রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির মাহমুদ বলেন, ওই মামলায় দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আজাদ উদ্দিন চৌধুরীর নির্বাচন করতে কোনো বাধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ