• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টাঙ্গাইলে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

নিহতটাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ট্রাক চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। তার নাম আতাউর রহমান (৫৩)।

রোববার রাত দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার পাটখাগুড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে। তিনি বাসাইল থানায় কর্মরত ছিলেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহাম্মদ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাটখাগুড়ি এলাকায় রাত দেড়টার দিকে একটি বালুর ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় পুলিশ কনস্টেবল আতাউরসহ অন্য পুলিশ সদস্যরা মহাসড়কে যান চলাচলে সহযোগিতা করছিল। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক বালু ভর্তি ট্রাককে ধাক্কা দিলে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আতাউর। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ