• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

জমে উঠেছে প্রচারনা

নির্বাচনসিসি নিউজ: তীব্র শীতকে উপেক্ষা করে প্রার্থী, কর্মী ও সমর্থকরা ছুটছে ভোটারের দুয়ারে দুয়ারে। কুশল বিনিময়ের সময় এখন আর নেই। সরাসরি প্রার্থীর পক্ষে চাওয়া হচ্ছে ভোট। দলের প্রধানের নাম উল্লেখ করে তাঁর মনোনীত প্রার্থীর পক্ষে এ ভোট চাওয়া।

অপরদিকে নাজেহাল অবস্থা ভোটাররা। ভোটাররা জানান, বাসার গেট বন্ধ রাখা দায় হয়ে পড়েছে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং তাদের ওয়ার্কার অল্পসময় পরেই গেটে এসে নক করছে। আতিয়ার কলোনীর নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসার মালিক সিসি নিউজকে জানান, শুধু গেট খোলা রাখিনা- ইতিমতো চেয়ার নিয়ে বাসার সামনে বসে থাকি বিকেল অবধি। তবুও বাসার ভোটারদের ঝামেলা থেকে মুক্ত রাখতে পারছিনা। কর্মী বা প্রার্থীরা বলছেন- বাসায় ভাবি বা চাচী আছেন? বলেই গেটে নক করে জোর গলায় ডাকছেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ