• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

163342aসিসি নিউজ: সৈয়দপুর পৌরসভার সাধারণ নির্বাচন ২০১৫ উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মত-বিনিময় সভা সোমবার (২১ ডিসেম্বর)দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় ৪ জন মেয়র প্রার্থীসহ ১৮ জন সংরতি মহিলা কাউন্সিলর ও ১৫টি ওয়াডের ৭৪ জন সাধারণ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এসময় সূচনা বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান জেলা নির্বাচন অফিসার ও সৈয়দপুর পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার জিলহাস উদ্দিন, সহকারী রিটার্নিং অফিসার নুর নাহার বেগম প্রমূখ। এছাড়া উপস্থিত প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ নুরুল হুদা, আওয়ামীলীগের মেয়র প্রার্থী অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, বিএনপি’র মেয়র প্রার্থী অধ্য আমজাদ হোসেন সরকার সভায় অনুপস্থিত থাকায় তার পরে প্রতিনিধি সৈয়দপুর বিএনপি’র সভাপতি অধ্য আলহাজ্ব আব্দুল গফুর সরকার।

প্রতিদ্বন্দি কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহিন হোসেন, মোস্তাফিজুর রহমান মুন্না, রওশন মাহানামা, জিয়াউল হক জিয়া, জোবায়দুল ইসলাম মিন্টু, আখতার হোসেন ফেকু, মোশারফ হোসেন, এরশাদ হোসেন পাপ্পু, সরকার কবির উদ্দিন ইউনুস, আবিদ হোসেন লাড্ডা, গোলাম সারোয়ার, তারিক আজিজ প্রমুখ। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রার্থীদের নির্বাচনী আচরণ মেনে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনা ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করেন। পাশাপাশি বলেন- প্রাথীদের মধ্যে যে কেউ যতবড়ই মতাবান হন না কেন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন কিংবা শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ