সাভার: নাশকতার মামলায় সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসাইন ডালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডের ভরসা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ডালিমের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা হয়। সেসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এতদিন তিনি পলাতক ছিলেন।