• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ব্রিফকেসে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

লাশঢাকা: রাজধানীর সবুজবাগে একটি বাসায় ব্রিফকেস থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বলে ধারণা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সবুজবাগের ওহাব কলোনির ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ