• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

ধানের শীষের প্রচারনায় মির্জা ফকরুল

Saidpurসিসি নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হারানো গনতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনতে বিএনপি আসন্ন পৌর নির্বাচনে অংশ নিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী আমজাদ হোসেন সরকারের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচন কমিশন সরকারের সেবার দাস হয়ে কাজ করছে উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচনে সুষ্ঠ পরিবেশ না থাকলেও বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। সরকারের যে কোন ধরনের চক্রান্ত ও ষঢ়যন্ত্র দেশের মানুষ রুখে দিবে এবং বিএনপি জয়ী হবে।

তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতাসীনদের বিরুদ্ধে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও ইসি তাদের সতর্ক করা ছাড়া কোন পদক্ষেপ নিচ্ছেন না।

এ সময় কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ