• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্রীড়া মাস উপলক্ষে ভলিবল টূর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরচাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া মাস উপলক্ষে ভলিবল টূর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পাতবার বিকেলে চাঁদপুর স্টেডিয়োমে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, চাঁদপুরে ক্রীড়া মাসের এই খেলায় ব্যাপক আলোড়ন সৃস্টি হয়েছে। এই খেলার মাধ্যমে জেলা ব্যাপি নতুন নতুন খেলোয়ার সৃষ্টি হচ্ছে। এই খেলোয়ারাই একদিন জাতীয় ও আন্তজার্তিক ভাবে চাঁদপুরের সুনাম বয়ে আনবে। ক্রীড়া ক্ষেত্রে আগাামীতেও এই ধারাবাহীকতা অব্যাহত থাকবে।
ভলিবল উপ-কমিটির আহ্বায়ক আবুল কাসেম আখন্দের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, মুক্তিযুদ্ধা কালীন বিএলএফ কমান্ডার হানিফ পাটওয়ারী,  আবাহনী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাহের হোসনে পাটওয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, ভাই ভাই স্পটিং ক্লাবের সভাপতি মিজানুর রহমান খান বাদল।
ভলিবল টূর্নামেন্ট উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন, পুরাণবাজার সানরাইজ ক্লাব বনাম চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা নবারুন যুবসংঘ। খেলায় পুরাণবাজার সানরাইজ ক্লাবকে ৫০-৩৪ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয় রামপুর ইউনিয়নের কামরাঙ্গা নবারুন যুবসংঘ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ